শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুটানের পর আসামের সাথে জয় পেলো সাইফের যুব দল

স্পোর্টস ডেস্ক : ভুটানের কেটি ইউনাইটেডের পর স্বাগতিক আসামকেও উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল।আজ শুক্রবার গুয়াহাটিতে ড. টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির যুব দল ২-০ গোলে হারিয়েছে আয়োজক দলটিকে।

সাইফের যুব দল প্রথম ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল ভুটানের কেটি ইউনাইটেডের বিরুদ্ধে। আজ শুক্রবার সাইফের গোল করেছেন তাজ ৪৮ মিনিটে ও জাকির ৬৫ মিনিটে।

১৫ লাখ রুপি প্রাইজমানির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ টি দল। এর মধ্যে ৮ টি ভারতের দল এবং অন্য তিনটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের।

দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাইফের যুব দল খেলছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ আসাম, ভুটান, অরুনাচল ও সিকিম।

‘বি’ গ্রুপে খেলছে নেপাল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়