শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুলতানকে হারিয়ে জয় কোয়েট্টার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসরে গ্রুফ পর্বের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় মুলতান সুলতানস ও কোয়েট্টা গ্ল্যাডিয়ার্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে মুলতানস।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুলতানসের অধিনায়ক শোয়েব মালিক। ২৭ বলে ৫৩ রান করেন তিনি। চার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারির সাহায্যে তিনি এই রান করেন। জেমস ভিনস করেন ১৭ বলে ২৮ রান।
বল হাতে ইরফান ও মুদাস্সর ২টি করে উইকেট এবং তানভির, নওয়াজ ও ফাওয়াদ নেয় একটি করে উইকেট।

১৬১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮উইকেটের সহজে জয় তুলে নেয় শেন ওয়াটসন ও রিলে রুশো। ৪০ বলে ৬১ রান করেন ওয়াটসন। তার ইনিংসে ১১টি চারের মার ছিলো। রুশো করেন ৪৫ বলে ৬৭ রান। ১০ চার ও এক ছক্কায় এই রান করেন তিনি।

বল হাতে আফ্রিদি ও ইরফান একটি করে উইকেট নেয়। এছাড়া আর কেউ উইকেটের দেখা পায়নি।

উল্লেখ্য, কোয়েট্টা তিন ম্যাচ তিনটিতেই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
মুলতানস তিন ম্যাচ খেলে একটিতে জিতে দু’পয়েন্ট নিয়ে ৩নাম্বারে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়