শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের নতুন সংগঠনের নাম হবে `ওয়েলফেয়ার’ বা `জাস্টিস’ পার্টি

খন্দকার আলমগীর হোসাইন : বাংলাদেশে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ একজন নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর দলটি সংস্কার করা না করার প্রশ্নে সুপারিশ তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে হয়।

জামায়াতে ইসলামীর একজন ঘনিষ্ট পর্যবেক্ষক শাহ আব্দুল হান্নান বলছেন, জামায়াত নেতৃত্ব রাজনীতিকে আলাদা করে একটি নতুন দল গঠনের ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে বলে আমাদের নতুন সময়কে জানিয়েছেন।

শাহ আব্দুল হান্নান আরও বলেছেন, "এই পার্টির মূল লক্ষ্য থাকবে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এই পার্টি আলাদা নামে হবে। মনে করেন, এ রকম নাম হতে পারে, যেমন বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি বা বাংলাদেশ জাস্টিস পার্টি, এ রকম একটা নাম হবে। এই প্রস্তাব এসেছে। এই নামের সাথে 'ইসলাম' শব্দ নাও থাকতে পারে।"

তিনি বলছেন,"বিশ্বব্যাপী একটা নতুন চিন্তা এসেছে যে, রাজনীতি আর দাওয়াত বা রাজনীতি এবং প্রচারকে আলাদা করা। যেমন টিউনিসিয়া, মিশর এবং তুরস্ক করেছে। এইটা নিয়ে চিন্তা হচ্ছিল এনাদের মধ্যে। সেই দিকটাকে সামনে রেখে তারা নতুন পার্টির চিন্তা করছে। আমি তাদের যতটুকু জানি বা বুঝি, তাতে তারা নতুন পার্টি করে ফেলবেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়