শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের গুরুত্বপূর্ণ কাজটি সেরে নিলেন পেসার রাব্বী

আশরাফ রাসেল : এবারের বিপিএলে রাজশাহীর হয়ে বেশ ভালো করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বী। যদিও আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। সেই সুযোগে আর দেরি নয় জীবনের গুরুত্বপূর্ণ কাজটা সেরেই ফেললেন । গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।

বরিশালে বিভাগীয় স্টেডিয়ামের আউটারে বিয়ের অনুষ্ঠান হয়েছে কামরুল ইসলাম রাব্বীর। কনে তাসনিয়া আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ন করেছেন।

বিয়ের তিন চারদিনের মধ্যে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা। সেই অনুষ্ঠানটি বরিশাল স্টেডিয়ামে হবে বলে জানা গেছে।
কামরুল ইসলাম রাব্বীর জাতীয় দলে অভিষেক ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন এই পেসার, নিয়েছেন ৮ উইকেট।

  • সর্বশেষ