শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর সঙ্গে আমিরাতের সুলতানের দুর্লভ ছবি, প্রধানমন্ত্রী উপহার দিলেন ক্রাউনপ্রিন্স নাহিয়ানকে

রাশিদ রিয়াজ : সংযুক্ত আরব আমিরাতের বাদশাহ শেখ মোহাম্মদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি প্রেসিডেন্সিয়াল প্যালেসে আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাতে তুলে দেন। একটি ছবি যেটি ১৯৭৪ সালে তোলা হয়েছিল এবং ওই ছবিতে বঙ্গবন্ধুকে হাসিমুখে আমিরাতের আমিরের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। আমিরাতের আমির গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বক্তব্য রাখছেন এবং আঙ্গুল তুলে বিষয়টির ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। সাদাকালো এ ছবিটি পেয়ে আমিরাতের ক্রাউনপ্রিন্স খুবই খুশি হন। তিনি ও প্রধানমন্ত্রী ছবিটি নিয়ে পাশাপাশি দাঁড়ালে ফটোসাংবাদিকরা ওই মুহুর্তটি ক্যামেরাবন্দী করেন। এসময় আঙ্গুলদিয়ে হাসিমুখে ক্রাউনপ্রিন্স ছবিটি দেখাচ্ছিলেন। সেখানে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

  • সর্বশেষ