শিরোনাম
◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন ◈ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী ◈ গণহত‌্যা চালা‌তে ইসরায়েলের কা‌ছে ২৮০ কো‌টি ডলা‌রে ৪০ হাজার এক-টন সাইজের মার্কিন বোমা বিক্রি  ◈ জাতিসংঘে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান ◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

মালিহা নেছা : স্পেনে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৮ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন তিনি। বিবিসি, সিএনএন

দ্য গার্ডিয়ান সংবাদ সংস্থা জানায়, দেশটির কাতালান অঞ্চলের বিচ্ছিন্নবাদী দলগুলো ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক হয়ে বুধবার দেশটির সমাজতান্ত্রিক সরকারের উত্থাপিত বাজেটকে প্রত্যাহার করে। এ ঘটনার পরই প্রধানমন্ত্রী সানচেজ আকস্মিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, মাত্র আট মাস আগে পেদ্রো সানচেজ ক্ষমতায় আসেন।

সানচেজে’র ‘স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার পার্টি’ যারা দেশটির পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে ৮৪টি আসনের ক্ষমতায় রয়েছে, তারা ব্যাস্কিউ গোত্র ও কাতালান জাতীয়তাবাদী দলগুলোর সমর্থনে গেল বছরের আস্থা ভোটে রক্ষণশীল ‘পিপল্স পার্টি’কে পরাজিত করে ক্ষমতায় এসেছিল।

মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে টেলিভিশনে রাষ্ট্রের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সানচেজ বলেন, ‘কোন কিছুই না করা ও বাজেট ছাড়া কাজ করে জনগণকে তাদের কথা বলতে দেয়া, এ দুটির মধ্যে আমি দ্বিতীয়টিকেই বেছে নেবো’।

তিনি আরো বলেন, স্পেনকে সহনশীলতা, সম্মান, সংযম ও সাধারণ জ্ঞান দিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ