শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডারবান টেস্টে্র নিয়ন্ত্রণে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ডারবানে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক ডিমুথ করুনারত্নে। প্রথম ইনিংসে প্রথম দিনের শেষ সেশনে ২৩৫ রানে অলআউট যায় প্রোটিয়ারা।

শেষ সেশনে ব্যাটিং করতে নেমে এক উইকেট হারিয়ে ৪৯ রানে দিন শেষ করেছিলো লঙ্কান ব্যাটসম্যানরা।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৯১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে কুশাল পেরেরা ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেনি।সাত চার এবং এক ছক্কার সাহায্যে ৫১রান করে স্টেইনের বলে যুবাইয়ের হাজমার হাতে তালুবন্দি হয়ে আউট হয়ে যান। এছাড়া অধিনায়ক করুনারত্নে করেন ৩০রান। আর কেউ তেমন সুবিধা করতে পারেনি।

প্রোটিয়াদের হয়ে ৪৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন পেস বোলার ডেল স্টেইন। এছাড়া ফিলেন্ডার ও রাবাদা দু’টি করে এবং অলিভার নেন একটি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৬রান।

  • সর্বশেষ