শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপন্ন ভ্রূণকে বাঁচাতে অস্ত্রোপচার শেষে ফের গর্ভে রাখলেন চিকিৎসকরা

রাশিদ রিয়াজ : যুক্তরাজ্যের চিকিৎসকরা অসুস্থ ভ্রুণকে অস্ত্রোপচারের পর তা ফের মাতৃগর্ভে ফেরত দিতে সক্ষম হয়েছেন। যুক্তরাজ্যের এসেক্সে গর্ভাবস্থার ২০ সপ্তাহ নাগাদ রুটিন চেক আপে গিয়ে বেথান সিম্পসন জানতে পারেন, তার গর্ভস্থ শিশুটির মাথার আকারটি স্বাভাবিক নয়। চিকিৎসকরা জানান, গর্ভস্থ শিশুটি ‘স্পাইনা বাইফিডা’ নামক এক সমস্যায় আক্রান্ত। এমন অবস্থায় গর্ভস্থ ভ্রূণের মেরুদ-ের যথাযথ বৃদ্ধি ঘটে না। জন্মের পরে সেই শিশুর হাঁটার ক্ষমতা থাকে না। এমএসএন

চিকিৎসকরা বেথান ও তার স্বামীকে তিনটি সম্ভাবনার কথা জানান। এক, গর্ভপাত করা। দুই, ভ্রূণটিকে যেমন রয়েছে তেমনই রেখে দেওয়া। এবং তিন, ভ্রূণটির অস্ত্রোপচার করা। সাহসী দম্পতি ভ্রূণের অপারেশনেই রাজি হন। চিকিৎসকরা তাঁর গর্ভ থেকে ভ্রূণটিকে বের করে এনে অস্ত্রোপচার করেন এবং তাকে আবার মাতৃগর্ভে প্রতিস্থাপন করেন। অস্ত্রোপচার সফল হয়।
আগামী এপ্রিলে বেথানির প্রসব-তারিখ। তার সন্তান সুস্থ ও সবল হবে, এমনটাই আশা চিকিৎসকদের। প্রসঙ্গত, বেথানি যুক্তরাজ্যের চতুর্থ মহিলা, যার ভ্রূণের উপরে অস্ত্রোপচার করা হল।

  • সর্বশেষ