শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে মায়ের দুধ খাওয়াতে কোলকাতার সব মলে ‘মাদার কেয়ার রুম’ তৈরির নির্দেশ পুরসভার

রাশিদ রিয়াজ : শিশু সন্তানকে বুকের দুধ খাওয়ানোর অধিকার চেয়ে সরব হয়েছিলেন এক মা। পাশে দাঁড়িয়েছিল ভারতের গোটা সমাজ। এবার সেই দাবিকেই স্বীকৃতি দিল কোলকাতার প্রশাসন। শহরের সবকটি মলে মাদার কেয়ার রুম তৈরির নির্দেশ দিয়েছে কোলকাতা পুরসভা। এই ঘরেই কোলের শিশুকে স্তন্যপান করাতে পারবেন মা। এইসময়

দক্ষিণ কলকাতার এক শপিং মলে সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন অভিলাষা পল। তার অভিযোগ, মলের নিরাপত্তারক্ষী তাকে শৌচালয়ে গিয়ে শিশুকে বুকের দুধ খাওয়ানোর নির্দেশ দিয়েছিলেন! এই ঘটনার পর থেমে থাকেননি অভিলাষা। প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছিলেন সোশাল মিডিয়ায়। বাড়ির বাইরেও সন্তানকে স্তন্যপান করানোর অধিকার চেয়েছিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিলেন নেটিজেনরাও। অভিলাষার সেই দাবিকেই স্বীকৃতি দিল প্রশাসন।

বুধবার মেয়র পারিষদদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের সবকটি মলে মাদার কেয়ার রুম তৈরির নির্দেশ দিল কলকাতা পুরসভা। এই ঘরেই কোলের শিশুকে স্তন্যপান করাতে পারবেন মা।

  • সর্বশেষ