শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যামের সামনে দাঁড়াতেই পারলো না বুরুশিয়া

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে টটেনহ্যামের সামনে দাঁড়াতেই পারেনি জার্মান লিগের দ্বিতীয় সেরা দল বুরুশিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে বুরুশিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পচেনেত্তির শিষ্যরা।

প্রথম লেগ বড় ব্যবধানে জিতে শেষ আটে এক পা দিয়ে রাখলো হটস্পাররা। নিজ মাঠ ওয়েম্বলিতে সন হিউং, জ্যান ভেরতোগ্যান ও ফের্নান্দো লোরেন্তের সফলতায় বড় জয় নিয়েই প্রথম লেগ শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ম্যাচের প্রথমার্ধে সনের গোলেই এগিয়ে ছিল পচেনেত্তির দল। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটের পর ভেরতোগ্যান ও লোরেন্তের গোলে ব্যবধানটা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি বুরুশিয়ার মাঠে অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ।

  • সর্বশেষ