শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে প্যানেল দেবে ছাত্রলীগ

রিয়াজ হোসেন: আসন্ন ডাকসু নির্বাচনে টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সকল সংগঠনকে সঙ্গে নিয়ে প্যানেল দিতে চায় ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

শোভন বলেন, দীর্ঘদিন যাবৎ টিএসসি ভিত্তিক সংগঠনগুলো ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই আসন্ন ডাকসু নির্বাচনে আমরা তাদের গুরুত্ব সহকারে দেখতে চাই। এছাড়া মুক্তিযুদ্ধের সকল শক্তিকে নিয়ে আমরা ২৫ তারিখের মধ্যে প্যানেল ঘোষণা করবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাশ পরিক্ষা বন্ধ হয়নি। ডাকসু নির্বাচনকে কেন্দ্রকরে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে তা প্রতিহত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর সাথে কথা বলেছি তারা চাইছে হলগুলোতে ভোট কেন্দ্র হোক। যারা হলে ভোট কেন্দ্রের বিরোধীতা করছে আমরা চাইব সাধারণ ছাত্রদের দাবিকে প্রাধান্য দিয়ে সুষ্ঠু ডাকসু নির্বাচনের সহযোগীতা করবে। সংবাদ সম্মেলনে টিএসসি ভিত্তিক ১৩টি সংগঠন অংশগ্রহণ করে।

  • সর্বশেষ