শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের অধিকার চেয়ে জাপান সরকারের বিরুদ্ধে মামলা করছে সমকামী যুগলরা

আব্দুর রাজ্জাক : বিয়ের অধিকার চায় জাপানের সমকামীরা। এ দাবিতে দেশটির সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জাপানের ১৩টি যুগল। এই সমকামী যুগলরা দেশটির সাংবিধানিক বিধিনিষেধের জন্য বিয়ে করতে না পারায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিবিসি, দ্য হিল, টাইম

জাপান বিশ্বে অগ্রসর অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-৭ এর একমাত্র সদস্য যেখানে এখনো সমকামী বিবাহ বৈধতা পায়নি। তবে সমীক্ষা বলছে, সমকামী যুগলদের বিবাহের অধিকার দাবিতে তাদের প্রতি শক্তিশালী সমর্থন রয়েছে। তাই আদালতের তা অনুমোদন করা উচিৎ এবং ভবিষ্যতে সমকামীদের বিবাহের অধিকার দেয়া উচিৎ বলে যুগলদের দাবি।

জাপানের সংবিধান অনুযায়ী, ‘বিবাহ হতে হবে উভয় লিঙ্গের সমঝোতা ও সম্মতির ভিত্তিতে ।’ তবে এই আইনটিকে কর্তৃপক্ষ শুধু নারী-পুরুষের মধ্যেই প্রয়োগ করে আসছে এবং সমলিঙ্গের ক্ষেত্রে তা নিষিদ্ধ বলে গণ্য করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতে উত্থাপিত হতে যাওয়া বিষয়টিকে সমঅধিকারের লংঘন বলে মনে করছেন আইনজীবীরা। সংবিধানের ভাষ্য মতে, শুধু জোরপূর্ব বিবাহ নিষিদ্ধ করা হয়েছে ব্যাখ্যা করা হচ্ছে। তাই সমলিঙ্গের বিবাহের অধিকার প্রত্যাখ্যান করা হবে সংবিধানে প্রদত্ত সমঅধিকার আইনের লংঘন বলে আইনজীবীদের দাবি।

সমলিঙ্গের বিবাহের অধিকার নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার জাপানের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হচ্ছে।

মামলা করতে যাওয়া ১৩ যুগলের দু’জন ৪০ বছর বয়সী জাপানি আই নাকাজিমা ও ৩১ বছর বয়সী তিনা বাউমান যিনি জার্মান নাগরিক। তারা বার্লিনে থাকার সময় ২০১১ সালে মিলিত হন কিন্তু সম্প্রতি তারা জাপানে ফিরে এসে উভয় দেশের মধ্যে বিস্তর ফারাক অনুভব করেন।

জাপানের সমাজ এই বিষয়টিতে বেশ রক্ষণশীল বলে নাকাজিমা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়