শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর সাবেক জেলা জজকে জরিমানা করলো হাইকোর্ট

নূর মোহাম্মদ :  হাইকোর্টের বিচারপতিকে যথাযথভাবে প্রোটোকল না দেয়ায় আদালত অবমাননার মামলায় ফেনীর সাবেক জেলা ও দায়র জজ ফিরোজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। অনাদায়ে তাকে ৭ দিনের কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিস্ট জেলা ও দায়রা জজ কিভাবে তাদের প্রোটোকল দেবেন, সে ব্যাপারে ৪টি নির্দেশনাসহ সার্কুলার জারির জন্য রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে হাইকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রোটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়