শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজামার স্বাস্থ্য উপকারিতা

সাইদুর রহমান: হিজামা (কাপিং বা সিঙ্গা লাগানো) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হওয়া প্রাচীন কাল থেকেই প্রমাণিত। যেহেতু দূষিত রক্ত সহজেই বের হয়ে যায়।  ওহীর মাধ্যমে আমাদের প্রিয় নবী সা. এ চিকিৎসার কার্যকারিতা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেছেন। হাদীসগুলো পর্যবেক্ষণ করলে বুঝা যায়, বর্তমানের অনেক রোগ থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। নিম্নে হাদিসগুলো উল্লেখ করা হলো:

হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- হিজামা করা , মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১

হযরত আবদৃল্লাহ্ বিন আব্বাস রা. থেকে বর্ণিত আছে, রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩ রাসুল সঃ এর গৃহে বাসকারি সালমা রা. বলেন, “যখনই কেউ রাসুল সা. এর কাছে মাথা ব্যথার কথা বলতেন, তিনি তাদেরকে হিজামা (কাপিং) করার উপদেশ দিতেন।” [সহীহ সুনান আবু দাউদ (৩৮৫৮)]

জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত রাসুল সা. তাঁর ঘোড়া থেকে খেজুর গাছের কান্ডের উপর পড়ে পায়ের পাতা স্থান চ্যূতি ঘটে। ওয়াকি রা. বলেন “রাসুল সা. হাড় ভাঙ্গা বা হাড় চ্যূতির জন্য তার পায়ের পাতায় হিজামা(কাপিং) গ্রহন করেছিলেন।” [সহীহ সুনান ইবনে মাজাহ (২৮০৭)]

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন যে, রাসুল সা. ইহরাম অবস্থায় একপাক্ষিক মাথা ব্যথার জন্য হিজামা(কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ আল বোখারী (৫৭০১)] আনাস ইবনে মালিক রা. বলেন যে, রাসূল (সা.) ঘাড়ের পাশে ও ঘাড়ের গোড়ায় ৩ বার হিজামা (কাপিং) করেছেন। [সহীহ সুনান আবি দাউদ (৩৮৬০), ইবনে মাজাহ (৩৪৮৩)]

আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, রাসুল সা. তাঁর মাথায় হিজামা (কাপিং) নিয়েছিলেন। । [সহীহ আল বুখারী (৫৬৯৯)]
হযরত আবদুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত আছে, রাসূল সা. বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

হযরত আনাস রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূল সা. ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

  • সর্বশেষ