শিরোনাম
◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন ◈ এনসিপির নারী শক্তির নতুন আহ্বায়ক কমিটি, দায়িত্বে মিতু-নুসরাত-ঝুমা ◈ দুই সপ্তাহ পর চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর, আজ থেকে শুরু ফ্লাইট ◈ সৌদি আরবের মক্কা-জেদ্দাসহ ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি ◈ সাঈদীর মামলার বাদীকে গোপনে 'গার্ড অব অনার', রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন ◈ সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট, চলছে মেরামতের কাজ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢালাওভাবে হাজার হাজার শ্রমিকের চাকরিচ্যুতির ঘটনায় স্কপ এর উদ্বেগ

রফিক আহমেদ : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ নেতৃবৃন্দ আশুলিয়ায় হাজার হাজার গার্মেন্টস শ্রমিককে ছাঁটাই এর নিন্দা করেছেন। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পে কর্মরত হাজার হাজার শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে চলেছে শিল্প মালিকেরা। মজুরি গেজেটে শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য ও ত্রুটি শ্রমিকদের চোখে ধরা পড়ায় শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অধিকাংশ কারখানায় প্রতিনিধিত্বশীল ট্রেড ইউনিয়ন না থাকার কারণে শ্রমিকদের দাবি জানানোর সুযোগ কম থাকায় সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে নেমে পড়ে।

নেতৃবৃন্দ আরও বলেন, পরবর্তীতে সরকার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মধ্যদিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা শ্রমিকদের মনপুত না হলেও একটা বিষয় পরিস্কার হয়েছে যে, শ্রমিকরা সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন যে তারা ঠকেছেন। শ্রমিকরা বিক্ষোভ না করলে এই অসঙ্গতি কারো সামনেই আসতো না। কিন্তু আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার পর ঢালাও শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় স্কপ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা উৎপাদন করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় তাদের উপর নিপীড়ন চালিয়ে শিল্পে স্থিতিশীলতা রক্ষার এই মানসিকতা দেশকে মারাত্মক বিপর্যয়ের দিকেই নিয়ে যাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায়ভাবে ছাঁটাইকৃত সকল শ্রমিকদের স্বপদে বহাল এবং মামলাসমূহ প্রত্যাহার করার দাবি জানান।

  • সর্বশেষ