শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জর্জিয়া-মেসিডোনিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

তরিকুল ইসলাম : পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাখতাদেজ ও মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাখতাদেজ শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দনবার্তায় বলেন, বাংলাদেশ ও জর্জিয়া নানা খাতে ইতোমধ্যেই পারস্পরিক আস্থা অর্জন করেছে। আগামী দিনগুলোতে দু’দেশ একযোগে কাজ করে যাবে।

মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও মেসিডোনিয়ার মধ্যে পারস্পারিক আস্থা এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন।

এদিকে বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী টমাস পেট্রিসেক।

  • সর্বশেষ