শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলকে ছাত্রলীগের কালি

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দিলো ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ী সার্কিট হাউজের পাশে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরের মূলফটকে থাকা নামফলকটি কালি দিয়ে মুছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম শামীমের নেতৃত্বে নাম ফলকটি কালি দিয়ে মুছে দেন। এর আগে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নামকরণ করার দাবিতে কাজীরদেউড়ী এলাকায় ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরাম’ সংগঠনের ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল দাশের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ তিনি বলেন, জিয়া একজন বিতর্কিত মানুষ, তার নামে কোন জাদুঘর হতে পারে না। এটা পরির্বতন করে সকল মুক্তিযোদ্ধাদেও সম্মন দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নামকরণ করতে হবে। এদিকে সোমবার মন্ত্রীসভার বৈঠকে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের প্রস্তাব দেন বলে জানা গেছে।

  • সর্বশেষ