শিরোনাম
◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে নির্দেশনা নেই, বললেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

আব্দুর রাজ্জাক : ‘আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে এখনো কোন নির্দেশনা পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা ছাড়া সেখান থেকে কোন সৈন্য প্রত্যাহার করা হবে না।’ গত সোমবার আফগানিস্তানে আকস্মিক সফরে গিয়ে এ কথা বলেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। আল-জাজিরা, ওয়াশিংটন টাইমস

আফগানিস্তানের সশস্ত্র দল তালেবানের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করতে সেখানে ১৪ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। মার্কিন সৈন্যদের সঙ্গে সাক্ষাত করতে ও আফগান উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে গেছেন শানাহান।

তালেবানের সঙ্গে আসন্ন শান্তিচুক্তির আগেই আফগানিস্তান থেকে শিগগিরই অর্ধেক মার্কিন সৈন্য সরিয়ে নেয়া হচ্ছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এখনো সৈন্য প্রত্যাহার নিয়ে কোন নির্দেশনা যেমন পাওয়া যায়নি তেমনি কোন সময়সীমাও প্রতিরক্ষা বিভাগকে জানানো হয়নি বলে শানাহান মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তার স্বার্থে এবং এ এলাকার স্থিতাবস্থা বজায় রাখতে আফগানিস্তানে মার্কিন সৈন্য মোতায়েন রাখার প্রয়োজন রয়েছে। গত মাসে পেন্টাগনের দায়িত্ব গ্রহণ করা এই কর্মকর্তা প্রথম সফরেই এ দাবি করেছেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

  • সর্বশেষ