শিরোনাম
◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে চীন-রাশিয়ার লেজার উন্নতকরণ মার্কিন স্যাটেলাইটের জন্য হুমকি, আশঙ্কা পেন্টাগনের

আব্দুর রাজ্জাক : মহাকাশে চীন-রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রতিবেদনে বেইজিং ও মস্কোর ক্রমবর্ধমান সক্ষমতা স্যাটেলাইট জগতে মার্কিন প্রভাবকে ক্ষতিগ্রস্ত করছে এবং হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে পেন্টাগন সোমবার এক প্রতিবেদনে সতর্ক করেছে। সিএনএন

প্রতিরক্ষা গোয়েন্দারা গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, মহাকাশ ভিত্তিক ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা রয়েছে। তাই মার্কিন প্রভাব ঠেকাতে রাশিয়া ও চীন তাদের লেজারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং মার্কিন স্যাটেলাইটগুলো ধ্বংস করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র দেশটির স্যাটেলাইটগুলোর মাধ্যমে নেভিগেশন, অস্ত্রের লক্ষ্য নির্ধারণ, গোয়েন্দাদের সমাগম, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ওপর দৃষ্টি রাখা ও চীন-রাশিয়ার সামরিক কর্মকান্ডের ওপর নজরদারির কাজ করে থাকে।

মার্কিন স্যাটেলাইটগুলোর মাধ্যমে শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোও শনাক্ত করা হয়। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মহাকাশ সক্ষমতা নিরীক্ষা করে ‘চ্যালেঞ্জ টু সিকিউরিটি ইন স্পেস’ শিরোনামে প্রস্তুতকৃত প্রতিবেদনে এ তথ্যগুলো জানায় পেন্টাগন।

পেন্টাগনের প্রতিবেদনটি এমন একটি প্রেক্ষাপটে প্রকাশ করা হলো যখন মহাকাশে চীনের অব্যাহত অগ্রগতি ও উন্নতকরণ কার্যক্রম নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। সম্প্রতি দেশটি চাঁদের অদেখা অংশে রোবট পাঠিয়ে নতুন ইতিহাসও সৃষ্টি করেছে।

  • সর্বশেষ