শিরোনাম
◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মিউনিখে ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সফরকালে শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জার্মানি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত যাবেন। আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের কথা রয়েছে তার। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে ২০১৭ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ অংশ নিয়েছিলেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আমন্ত্রিত হন। জাতিসংঘ মহাসচিবসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানরাও এতে যোগ দেন।

  • সর্বশেষ