শিরোনাম
◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়াত মাহবুবুল হক শাকিলের মাতার মাগফেরাত কামনায় দোয়া

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :   ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা’র স্ত্রী নুরুন্নাহার খান এর আত্বার মাগফেরাদ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর শহরের বাঘমারাস্থ মরহুমার নিজ বাসভবন ও বাঘমারা মসজিদের এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, এডভোকেট ইমদাদুল হক সেলিম সহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সর্বস্তরের ওনতাকর্মী অংশ করেন। পরে বাঘমারা মসজিদের পেশ ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের মাতা ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা’র স্ত্রী নুরুন্নাহার খান টগর গত শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত লিভার, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। প্রয়াত নুরুন্নাহার খান টগর ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি টাঙ্গাইলের সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের একমাত্র নারী নির্বাচিত ক্রীড়া সম্পাদিকা ছিলেন। শিা নগরী ময়মনসিংহের প্রি-ক্যাডেট হাইস্কুলের শিকও ছিলেন তিনি। তার ছোট ছেলে নাইমুল হক বাবু ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বার্তা সম্পাদক। মিলাদ ও দোয়া পুর্ব মুহুর্তে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, মঙ্গলবার বাদ আছর জেলা আওয়ামীলীগের প থেকে টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রয়াত নুরুন্নাহার খান টগর এর আত্বার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

  • সর্বশেষ