শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারীরিক প্রতিবন্ধীদের হাতে উৎপাদন হচ্ছে বিশ হাজার লিটার পানি

আব্দুস সালাম : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানায় প্রতিবন্ধীদের কর্মমুখি করে তাদেরও সমাজের মূলস্রোতে নিয়ে আসা এটাই মূল উদ্দেশ্য। একাত্তর টিভি

রোববার এই প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ তিনি বলেন, দেশের বাইরে থেকে উন্নত প্রযুক্তিসম্পন্ন মেশিন আনলে এই কারখানার উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

মুক্তা ড্রিংকিং ওয়াটারের এক প্রতিবন্ধী আসাদুল হক জন্মের পর হাত অক্ষম হয়ে পড়ে, কিন্তু তাকে তার অক্ষমতা দমিয়ে রাখতে পারেনি। ছয় বছর ধরে ল্যাবমেশিনে টঙ্গিতে সমাজ কল্যাণমন্ত্রণালয়ের মুক্তা পানির কারখানায় কাজ করছেন। তার কাজ পানির বিশুদ্ধতা যাচাই করা। আসাদুল হক বলেন, আমার কাজ হচ্ছে পানিতে দ্রবীভূত যেসব ময়লা থাকে তা ল্যাবটিক মেশিনের সাহায্যে পরীক্ষা করা।

শুধু আসাদুল নয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মুক্তা ড্রিংকিং ওয়াটারে কাজ করে আরো ৩০ জন প্রতিবন্ধী। কেউ শারীরিক প্রতিবন্ধী কেউ দৃষ্টি প্রতিবন্ধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়