শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে গাড়ির ব্যবসায় লোকসান হলেও লাভ বাড়ছে টয়োটার

রাশিদ রিয়াজ : গত দুই দশকে এই প্রথম গত বছর চীনে গাড়ি ব্যবসায় অব্যাহত মন্দা পরিস্থিতির পরিবর্তন না হলেও টয়োটা রয়েছে ব্যতিক্রমী অবস্থানে। একই সময়ে চীনে জেনারেল মোটরের ব্যবসা ১০, ফোর্ড ৩৭ শতাংশ ব্যবসা হারালেও টয়োটার ব্যবসা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভক্সওয়ানের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ টয়োটার গাড়ি বিক্রি হয়েছে ১৫ লাখ। অথচ যুক্তরাষ্ট্রে টয়োটা ভাল ব্যবসা করতে না পারলেও তা পুষিয়ে নিচ্ছে চীনে ভাল ব্যবসা করে। যুক্তরাষ্ট্রে টয়োটার গাড়ি বিক্রি কমলেও চীনে এবছর তা আরো বাড়বে। সিএনএন

চীনের লাখ লাখ গাড়ি ক্রেতার চাহিদা মোকাবেলায় গাড়ি ব্যবসা দেশটিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীনের ভোক্তারা তাদের বাড়তি আয় প্রথমে ব্যয় করেন গাড়ি কিনে বা আরো মডেল পরিবর্তন করে। তবে ভর্তুকি প্রত্যাহার, অর্থনীতির গতি শ্লথ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ গাড়ির ব্যবসায় ভাটা এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর শুল্ক বৃদ্ধি করলেও চীন জাপান ও ইউরোপে তৈরি গাড়ির ওপর শুল্ক কমিয়েছে। তাই যুক্তরাষ্ট্রের কারখানা থেকে মার্সিডিস বেঞ্জ ও বিএমডব্লিউ কিংবা ডেইমলার চীনে ব্যবসায় যে লোকসান গুনবে তা আগেভাগেই সতর্ক করেছিলেন এসব কোম্পানির নির্বাহীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়