শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে অস্ত্র ব্যবসায়ী আটক, পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধার

এম এ হালিম,সাভার প্রতিনিধি: সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৪ এর একটি দল পশ্চিম রাজাশন (আমতলা) এলাকার মারুফ খন্দকারের বাড়ির পাশের ফাঁকা জমি থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মানিক মোল্লা (২৯)। সে রাজবাড়ী জেলার সদর থানা এলাকার মজলিসপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাক মোল্লার ছেলে। মানিক মোল্লা বর্তমানে রাজাশন, ডেল্টার মোড় মহল্লার হুমায়ুন ফরিদের বাড়ীতে ভাড়া থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার করে আসছিলো বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সাভার পৌর এলাকার পশ্চিম রাজাসন (আমতলা) মহল্লার মোঃ মারুফ খন্দকারের মালিকানাধীন বাড়ীর দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় অবস্থানকালে অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লাকে আটক করেন। এসময় আটককৃত সন্ত্রাসী মানিক মোল্লার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল উদ্ধার করেন।

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সন্ত্রাসী মানিক মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, প্রতারণা এবং অবৈধ ভাবে প্রাচীন মুদ্রার ব্যবসাসহ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় মামলা দায়ের করে তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়