শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে

রমজান আলী: নিরাপত্তা জোরদার ও দ্রুত লেনদেন করার জন্য ৬টি ব্যাংকের যে কোন শাখা থেকে গ্রাহকরা বিকাশে টাকা পাঠাতে পারবে। ব্যাংকগুলো হল- বেসরকারি ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও বিকাশ অ্যাপ ব্যবহার করে নতুন এই সেবা নিতে পারছেন ৬টি ব্যাংকের গ্রাহকরা।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, বর্তমানে সারা দেশে ৩ কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতেই এই নতুন সেবা চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে ৬ ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিকাশের কর্মকর্তারা।

এছাড়া ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকরা তাদের বিল বিকাশের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীর গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়