শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক থেকে আইএস সদস্যদের ২৭ অনাথ সন্তানকে ফিরিয়ে নিলো রাশিয়া

সান্দ্রা নন্দিনী : ইরাকে যুদ্ধরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস সদস্যদের ২৭ শিশুকে সেখান থেকে ফিরিয়ে এনেছে রাশিয়া। রোববার মস্কোর কাছে রামেনস্কোই বিমানবন্দরে পৌঁছায় শিশুরা। আল জাজিরা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘বাগদাদ থেকে ২৭টি রাশিয়ান শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। গত ডিসেম্বরে আরও ৩০ শিশুকে ফেরত আনা হয়েছিলো। শিশুদের আইএস সদস্য পিতারা সকলেই ইরাকি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে।’

শিশু অধিকারকর্মী অ্যানা কুজনেতসোভা রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাস’কে জানান, ‘ফিরিয়ে আনা শিশুদের বয়স ৪ থেকে ১৩ এর মধ্যে। এদের বাবা-মা রাশিয়ার ১০টি ভিন্ন অঞ্চল থেকে আসা।’

প্রসঙ্গত, জানুয়ারিতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ১০ বছরের নিচে ১১৫ এবং ১১ থেকে ১৭ বছর বয়সী আরও আটটি শিশু এখনও ইরাকে রয়ে গেছে। এর আগে, গত নভেম্বরে রুশ প্রশাসন জানায়, ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় আইএস সদস্যদের অন্তত ২ হাজার বিধবা স্ত্রী ও সন্তান আটক রয়েছে। উল্লেখ্য, ইরাকে বন্দিদের ৩বছরের নিচের শিশুদের সঙ্গে রাখার অনুমোদন থাকলেও এরচেয়ে বেশি বয়সীদের মায়েদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় না।

এছাড়া, রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তথ্যমতে, অন্তত সাড়ে ৪ হাজার রুশ নাগরিক জঙ্গি সংগঠনগুলোতে যুদ্ধে যোগ দিয়ে রাশিয়ার বাইরে রয়েছে। এরমধ্যে ১শ’ বিদেশি নারীসহ ৩শ’রও বেশি জনকে মৃত্যুদ- দিয়েছে ইরাকের আদালত। আর বাকিরা যাবজ্জীবন কারাদ- ভোগ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়