শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাভার গল্‌ফ ক্লাবে ৭ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী ১ম লাবিব গ্রুপ কাপ গল্‌ফ টুর্নামেন্ট - ২০১৯ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল ১০ টায় চূড়ান্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। অার বিকেলে ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার গল্‌ফ ক্লাবের প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার জেনারেল মো. আকবর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি ও লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং টুর্নামেন্ট স্পন্সর সালাউদ্দিন আলমগীর, সিআইপি। এসময় সাভার গল্‌ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ, সদস্য সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশি বিদেশি তিন শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে জেন্টস ১৮ হোল, ভ্যাটার্ন, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস ও জুনিয়র গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছেন:

জুনিয়র উইনার: ফাতিমা আফরা
লেডিস উইনার: রওশন ইউসুফ
সিনিয়র উইনার: উইং কমান্ডার মইবুল
সুপার সিনিয়র উইনার: ইঞ্জিনিয়ার প্রধান
ভ্যাটার্ন উইনার: মেজর জেনারেল আজিজ (অবঃ)
চ্যাম্পিয়ন: মেজর জেনারেল রেজানুর (অবঃ)

  • সর্বশেষ