শিরোনাম
◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে অব্যাহতি

জাগোনিউজ   : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ থেকে এসএসসির গণিত পরীক্ষায় উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্রের সচিবসহ ৪ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আহাম্মদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কেন্দ্র সচিব সহিদুল ইসলাম, ১১৩ নম্বর কক্ষের পরিদর্শক মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. জান্নাতুল ও বলিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার।
ssc

নোটিশে বলা হয়েছে, শনিবার চলমান এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের আওতাধীন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষে ৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে অনেক খোঁজাখুঁজি করার পর ৩৯টি উত্তরপত্র পাওয়া গেছে। একটি উত্তরপত্র পাওয়া যায়নি। পাবলিক পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে তাদের চলমান সকল পরীক্ষা থেকে উক্ত চার শিক্ষককে অব্যাহতিসহ কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

  • সর্বশেষ