শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ ঘোষণা করতে যাচ্ছে ইউএনএইচসিআর

তরিকুল ইসলাম : রোহিঙ্গাদের জন্য চলতি বছরের অর্থ সহায়তায় ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের স্মরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রোহিঙ্গা ও স্থানীয় ভুক্তভোগী মানুষের জন্য চলতি বছর ৯২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা চাওয়া হবে সংস্থাটির পক্ষ থেকে। ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ তৈরির ফ্রেমওয়ার্ক এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় ইউএনএইচসিআর অফিস।

ইউএনএইচসিআর বলছে, অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশ সফরের আগে বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে রোহিঙ্গাদের জন্য ‘জয়েন্ট রেনপন্স প্ল্যান’ তৈরি করা হয়েছে। এখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা ও অর্থ সংগ্রহের বিষয়টি সম্পন্ন করতে হবে। যদিও এ কাজে সংস্থাটির বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশেষ ভূমিকা রাখতে সহায়তা করছেন। বাংলাদেশ এ ইস্যুতে যে মানবিকতার পরিচয় দিয়েছে সেটি বিবেচনায় রয়েছে। এজন্যই ক্ষতিগ্রস্থ স্থানীয়দের সহযোগিতায় বিশেষ নজর রাখা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সফরের সময় অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, বিশ্ববাসীর উচিত হবে না মিয়ানমার থেকে পালিয়া আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা থেকে মুখ ফিরিয়ে নেয়া। তিনি উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ সফর শেষ করার আগে জোলি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও তাদের বাস্তুচ্যুতির চক্র বন্ধে সত্যিকারের প্রতিশ্রুতি না দেখানো পর্যন্ত বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

জোলি এর আগে ২০০৬ সালে ভারত ও ২০১৫ সালের জুলাইয়ে মিয়ানমার সফরকালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাথে দেখা করেছিলেন। ইউএনএইচসিআরের সাথে কাজ করা জোলি ২০১২ সালের এপ্রিলে সংস্থার বিশেষ দূত হিসেবে যোগ দেন। বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। জোলি প্রায় ৬০টির মতো মাঠ পর্যায়ের মিশন পরিদর্শন করেছেন এবং শরণার্থীদের জন্য নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবকের স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

  • সর্বশেষ