শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিন পালন করে জরিমানা গুনলেন তাজিকিস্তানের পপ তারকা

রিফাত জাহান : পরিবার ও বন্ধুবান্ধবের সাথে জন্মদিন উদযাপন করে পাঁচ হাজার সোমোনি অর্থ জরিমানা দিয়েছেন তাজিকিস্তানের একজন জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভা।অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। তাজিকিস্তানের মুদ্রার নাম সোমোনি। বিবিসি বাংলা

জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোষ্ট করেছিলেন খাফিজোভা, যেখানে তাকে এবং তার বন্ধুদের মঞ্চে নাচ-গান করতে দেখা যায়।

আর এই অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত এই দন্ড দিয়েছে।
কারণ দেশটির সংস্কার, প্রথা ও ঐহিত্য বিষয়ক আইনের ৮ নম্বর আর্টিকেল অনুযায়ী, ‘কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।’

মামলায় সরকারি কৌসুলি আইনটিকে জনগণের জন্য জরুরী বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এই আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়