শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক আরেফিন সিদ্দিক বললেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করছেন কিনা কর্তৃপক্ষকে সেটা পর্যবেক্ষণে রাখতে হবে

আমিরুল ইসলাম : ২০১২ সালে কোচিং বন্ধে সরকারের করা নীতিমালা বৈধ ঘোষণা করে শিক্ষকদের কোচিং বাণিজ্যে লাগাম টেনেছে হাইকোর্ট। ক্লাসে সঠিক পাঠদান না হওয়ায় এতোদিন কোচিং-এর ওপর নির্ভর করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। এখন কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় জানতে চাইলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করছেন কিনা এ ব্যাপারে কর্তৃপক্ষকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন শিক্ষকদেরকে ক্লাসে আরো বেশি সময় দিতে হবে। কøাসে পাঠদানে আরো সিরিয়াস মনোভাব থাকতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়ার পরিবেশটাকে আরো সহায়ক করতে হবে। একই সাথে যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই কোচিং-এর ব্যবস্থা করতে হবে। আদালতও সেটা বলেছে। সেটা আরো জোরদার করতে হবে। আমাদের শিক্ষার্থীদের স্বার্থটাকে দেখতে হবে আবার শিক্ষকদেরও যেনো কিছু আর্থিক সহযোগিতা হয় সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু কোচিং সেন্টারে গিয়ে শিক্ষকরা পড়াতে পারবে না। এটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। আইনের মাঝে থেকেই শিক্ষার্থীদের স্বার্থ এবং শিক্ষদের স্বার্থ দুইটাই দেখা সম্ভব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকরা ক্লাসে টিকমতো পাঠদান করছেন কিনা এ ব্যাপারে কর্তৃপক্ষকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে কøাসগুলো ঠিকমতো হচ্ছে কিনা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়