শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় এক মাসে ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা

স্বপ্না চক্রবর্তী : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসে ৫১ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের স্টল থেকে এ তথ্য জানা যায়। ভোক্তা অধিদফতরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা জানান, মাসব্যাপী বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে ৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ভোক্তা অধিকারের স্টলে এসে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮টি অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে ১০টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি অভিযোগগুলোর মধ্যে কিছু সমঝোতা হয়েছে, কিছু অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আর জরিমানা করার টাকার ২৫ শতাংশ, অর্থাৎ ৩৭ হাজার টাকা অভিযোগকারীদের ফেরত দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এবারের মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল রয়েছে ৪১২টি। বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৯ জানুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ।

  • সর্বশেষ