শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের সেঞ্চুরি

আশরাফ রাসেল : তামিমের চমকে বিপিএল খুজে পেলো দেশিওদের ব্যাটিং লাইন।  বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে আগে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিব আল হাসানের দারুণ থ্রোয়ে রান আউট হয়েছেন শামসুর রহমান। সুনীল নারিনকে মিড উইকেট অঞ্চলে খেলেছিলেন শামসুর। তামিম ইকবালের ডাকে সিঙ্গেলের জন্য ছুটেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। মিড উইকেট থেকে কিছুটা দৌড়ে গিয়ে বল ধরে সরাসরি স্টাম্প ভেঙে দেন সাকিব। শামসুর তখন অনেকটা দূরেই। মুখোমুখি প্রথম বলেই রান আউট শামসুর।

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

৩৯ থেকে শুভাগত হোমকে পরপর ছক্কা ও চার হাঁকিয়ে পৌঁছে গিয়েছিলেন ৪৯-এ। পরের বলে সিঙ্গেল নিয়ে দারুণ এক ফিফটি করলেন তামিম ইকবাল। ৩১ বলে পঞ্চাশ ছুঁতে ৫ চার ও ২ ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।তারপরে আর থেমে থাকেননি তিনি ৫০ বলে ১০৩ রান করে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত  ১০টা চার এবং ১১টা ছয়ের সুবাধে ৬১ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল।

পাওয়ার প্লেতে কুমিল্লার ৪০

পাওয়ার প্লের ৬ ওভারে এভিন লুইসের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে কুমিল্লা। ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানের শেষ দুই বলে দুটি চার মারেন তামিম ইকবাল। এর আগে আরেক স্পিনার সুনীল নারিনকে ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিম ২০ ও এনামুল হক বিজয় ৯ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রুবেল হোসেনকে কাভার দিয়ে চার হাঁকিয়েছিলেন এভিন লুইস। পরের বলেই বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিশোধ নেন রুবেল। ডানহাতি পেসারের হাফভলি বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন ক্যারিবীয় ব্যাটসম্যান। অবশ্য রিভিউ নিয়েছিলেন তিনি। আল্ট্রাএজে বল আগে ব্যাটে লাগারও একটা সংকেত পাওয়া যায়। তবে বল ও ব্যাটের মাঝে অনেকটা ফাঁকাও দেখা যায়। শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই টিকে যায়।

৭ বলে একটি চারে ৬ রান করে ফেরেন লুইস। তাতে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী এনামুল হক বিজয়। দুই দলই তাদের সবশেষ ম্যাচের একাদশ ফাইনালে অপরিবর্তিত রেখেছে। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারানো ম্যাচের একাদশ নিয়ে নেমেছে কুমিল্লা। আর ঢাকা দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে নেমেছে।

 

 

 

 

  • সর্বশেষ