শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ১৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে এসময় প্রাইভেটকারটির চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দুপুরে এই বিষয়ে সাংবাকিদের জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ ১৯-০৪৮৭) ফেলে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১৩০ কেজি গাজাঁ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ