শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ছাড়াই খেলার চেষ্টা শুরু করেছে বার্সা

স্পোর্টস ডেস্ক : ক্রমে ক্রমে বয়সটা ৩২ হলো। হয়তো আর কিছুদিন পরেই বিদায় নিবেন পেশাদারিত্ব থেকে। এমনিতেই জাতীয় দলের জার্সিতে নিয়মিত দেখা যায় না আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে। হয়তো কিছুদিন পর দেখা যাবে না বার্সেলোনার জার্সিতেও। কিন্তু তখন তো বার্সাকে মেসির কাঁধ থেকে নেমে অন্য কারও কাঁধে সওয়ার হতে হবে। সেই চেষ্টাটা এখন থেকেই করতে শুরু করেছে কাতালানরা।

জাভি থেকে ইনিয়েস্তা, পুয়োল থেকে ভালদেস, আবিদাল থেকে আলভেস, পেদ্রো থেকে ভিয়া বার্সেলোনার স্বর্ণযুগের খেলোয়াড়দের প্রায় সবাই-ই হয় অবসর নিয়ে নিয়েছেন, না হয় ক্লাব ছেড়ে অন্য ক্লাবের হয়ে খেলতে চলে গিয়েছেন। একদিন অবসর নেবেন মেসিও। মেসিকে ছাড়া তখন খেলতে হবে বার্সেলোনাকে। তখন যেন বার্সার শক্তি কমে না যায়, সে লক্ষ্যে এখন থেকেই কাজ করা শুরু করে দিয়েছে ক্লাবটি, এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

মেসির বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর থাকলেও বার্তোমেউ মনে করেন, মেসির অবসর নিতে এখনো অনেক দেরি, ‘আমি জানি একদিন না একদিন মেসি অবশ্যই অবসর নেবে। আমাদের সে দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে হবে বার্সেলোনাকে। সে লক্ষ্যেই প্রতিভাধর তরুণ খেলোয়াড়দের আমরা বার্সেলোনাতে নিয়ে আসছি। এটা আমাদের দায়িত্ব।’ মেসির সঙ্গে বার্সা সর্বশেষ চুক্তি নবায়ন করেছে ২০১৭ সালে। এ চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে।

বার্সার সভাপতি হিসেবে বার্তোমেউর মেয়াদ আর দুই বছর। এই দুই বছরে বার্সেলোনার অবস্থান আরও শক্ত করতে চান তিনি, ‘আমার মেয়াদ আর দুই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই পরবর্তী সভাপতি আসার আগ পর্যন্ত বার্সাকে আরও শক্তিশালী অবস্থানে রেখে যাওয়ার দায়িত্ব আমার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়