শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় রেকর্ড পরিমাণ ভ্যাট আদায়

সুজন কৈরী : এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাট বাবদ আদায় হয়েছে ৫ কোটি ৩০লাখ টাকা। যা গতবারের তুলনায় বেশি। এর মধ্যে একদিনের বিচারে বৃহস্পতিবার মেলার বিভিন্ন স্টল থেকে সংগৃহীত ভ্যাটের পরিমাণ ছিল প্রায় এক কোটি টাকা। ভ্যাট বিভাগের তৎপরতায় মেলা থেকে ভ্যাট আদায় বেড়েছে বলে দাবি করেছে ভ্যাট কর্তৃপক্ষ।

কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষের ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান জানান, গত বছর বাণিজ্য মেলা থেকে মোট ভ্যাট আদায় হয়েছিল প্রায় ৫ কোটি টাকা। এবারের মেলা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ কোটি ৩০ লাখ টাকা। মেলা শেষে ৬ কোটি টাকার বেশি ভ্যাট আদায় হবে বলে আশা করা হচ্ছে। যা বাণিজ্য মেলার ইতিহাসে সর্বোচ্চ। তিনি বলেন, এ বছর ভ্যাট আদায়ে একদিনের বিচারে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে। শুক্রবার মেলার ট্রেজারি চালান যাচাই-বাছাই শেষে দেখা যায় বৃহস্পতিবার ভ্যাট আদায় হয়েছে প্রায় এক কোটি টাকা। এর আগেরদিন বুধবার আদায় হয়েছিল ৪৪লাখ টাকা।
মইনুল খান বলেন, সাধারণত মেলার অন্যান্য দিনে বিভিন্ন স্টল থেকে গড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ভ্যাট আদায় হয়ে আসছিল। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ ২৮ জানুয়ারি থেকে ৩টি দল গঠন করে মেলায় বিশেষভাবে তদারকি শুরু করে। এসব দল মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলে গিয়ে মূলত ব্যবসায়িদের ভ্যাট আইন পরিপালনে উদ্বুদ্ধ করে। এতে ব্যবসায়ীরা সাড়া দিয়েছেন। ফলে রেকর্ড পরিমাণ ভ্যাট আদায় সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, তদারকি দলগুলো ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগে মেলায় অংশ নেয়া ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। এসব মামলায় পশ্চিম ভ্যাট কমিশনারেট অভিযুক্তদের বিভিন্ন অর্থদণ্ডে দণ্ডিত করেন। এসব অভিযুক্ত প্রতিষ্ঠান বারবার অনুরোধ সত্তেও ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দেয়নি এবং ভ্যাট চালান ইস্যু করেনি।

ভ্যাট কর্তৃপক্ষ জানায়, মেলায় অংশ নেয়া অধিকাংশ পণ্যে ৫শতাংশ ব্যবসায়ী ভ্যাট প্রযোজ্য। আইন অনুযায়ী প্রতিটি পণ্য ও সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান ইস্যু করা বাধ্যতামূলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়