শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: সাদা পোশাকে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে গাজীপুর কালিয়াকৈর থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, কালিয়াকৈর থানায় কর্মরত এএসআই আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানায় কর্মরত এএসআই মোশরাফিকুর রহমান।

জানা গেছে, গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মাদক থাকার অভিযোগে তিন যুবককে তুলে নেন। পরে তাদের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

টাঙ্গাইল ও গাজীপুর পুলিশ সুপার প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর ভুক্তভোগী তিন যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে শুক্রবার বিকেল ৩টায় গ্রেফতারদের সম্পর্কে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেসব্রিফিং করবেন বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়