শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্প্রচার সম্মেলনে সাংবাদিকদের লক্ষ্যে পৌঁছানোর প্রত্যাশা স্পিকারের

নিউজ ডেস্ক: সম্প্রচারের সাথে সম্পৃক্ত সাংবাদিকরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে টিএসসি’তে প্রথম সম্প্রচার সম্মেলন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন বলেন, সাংবাদিকদের তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন চালানো অপরাধ। সরকার কঠোর হওয়ার আগেই জড়িতদের এ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে টেলিভিশনের সুরক্ষায় আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করা হবে বলেও এ সময় জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ, আসাদুজ্জামান নূর, মোজাম্মেল বাবু, শাহ আলমগীর, নঈম নিজাম, রুবানা হক, সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্নী সাহা এবং শাকিল আহমেদ।

  • সর্বশেষ