শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাজোটসঙ্গীকে বিরোধীদলের আসনে বসানোর আয়োজন চলছে, বললেন রাজেকুজ্জামান রতন

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেছেন, একাদশ জাতীয় সংসদে বিরোধীদল কারা? এ নিয়ে সৃষ্টি হয়েছে এক মধুর জটিলতা। কখনো অনুরোধ, কখনো উপেক্ষা করে ভোট সঙ্গী ও মহাজোট সঙ্গীকে বিরোধী দলের আসনে বসানোর আয়োজন চলছে। গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বাসদ কেন্দ্রীয় নেতা বলেন, জোর করে বিরোধীদল বানানো আইন সঙ্গত বা যুক্তি সঙ্গত হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা চলবে অনেকদিন। কিন্তু ন্যায় সঙ্গত যে হচ্ছে না তা স্পষ্ট এবং এ নিয়ে বিতর্ক করার কিছু নেই। দশম সংসদেও বিরোধী দল ছিল। তারা সরকার সমর্থিত বিরোধীদল হিসেবে হাস্যকর ভুমিকায় নিজেরাও লজ্জা পেয়েছেন, কখনো আত্মপরিচয় খুঁজতে প্রশ্ন করেছেন সরকারের কাছেই। সরকার বলেছেন, এরা হচ্ছে কার্যকর বিরোধী দল।

তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করে না, ওয়াক আউট করে না বরং সংসদীয় রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছে। বাস্তবে জনগণ দেখেছে, ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না হওয়ায় কোরাম পূর্ণ হচ্ছে না, প্রশংসা এবং নিন্দা করেই সময় পার করা হচ্ছে। সংসদ সদস্যদের যে কাজ প্রধান অর্থাৎ আইন প্রণয়নের কাজে সময় দেয়া হচ্ছে খুবই কম। সংসদ গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু হবে এই বহুল প্রচলিত কথা যেন তাৎপর্য হারিয়ে ফেলেছে বাংলাদেশের নির্বাচনে ও সংসদের কার্যক্রমে। দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল সকলের অংশগ্রহণ বিহীন, একাদশ সংসদ নির্বাচনকে তা বলা যাবেনা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়