শিরোনাম
◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন

অপু খান : পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন ভারতের মুম্বাই সুসরুত হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

ভারতে তার দায়িত্বরত ডাক্তার এস এস আদভানি জানান, তার ক্যান্সার নয়, নন হডকিং লিমকোমা রোগ হয়েছে। কোমা দিলে সুস্থ হবেন বলে আশা প্রকাশ করেন এ ডাক্তার। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে ঢাকায় ক্যান্সার হাসপাতালে রেফার করেন। তিনি ক্যান্সার হাসপাতালে ৮১১ নাম্বার ভিআইপি কেবিনে চিকিৎসারত আছেন। দ্বিতীয় ও তৃতীয় কোমা শেষে আবার মুম্বাই যাবেন। তবে বাংলাদেশের ডাক্তরা বলেছিলেন তার ক্যান্সার হয়েছে।

সাবেক এ সংসদ প্রেস রিলিজের মাধ্যমে জানান, আমার অসুস্থতার সময় আমার দল আওয়ামী লীগসহ যারা আমার খোঁজ খবর নিয়েছেন দোয়া ও মিলাদ পড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ করে ধন্যবাদ দিয়েছেন, অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,জাহাঙ্গীর কবির নানক, শিল্প প্রতি মন্ত্রী কামাল মজুমদার, এমপি শাহে আলমকে তার খোজ খবর রাখার জন্যে।

উল্লেখ্য, সাবেক সংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেন ২৬ জানুয়ারী দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পরিবার সহ দেখা করেন।

  • সর্বশেষ