শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

বাংলা ট্রিবিউন : সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান  বলেন, সংঘবদ্ধ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালিয়ে আসছিল। এমন কি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রপাগান্ডা ছড়িয়ে দেশে-বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।’
ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান আরও বলেন, ‘ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে এনটিএমসি অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধের উদ্যোগ নেয়। এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি ফেসবুক আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রপাগান্ডামূলক পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

  • সর্বশেষ