শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানদের পূর্ণাঙ্গ সিরিজের দল ঘোষণা

স্পোর্টসন ডেস্ক: টেস্ট স্কোয়াডে জায়গা না হলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে আছেন মুজিব আর টেস্ট এবং ওয়ানডে দলে আছেন শাহজাদ।

গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। সেই টেস্টের পর আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার।

বাঁহাতি ব্যাটসম্যান ইকরাম আলি খিল, বাঁহাতি পেসার ওয়াকার সালামখেইল এবং অলরাউন্ডার শারাফুদ্দিন আশরাফকে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। এদের মধ্যে ওয়াকার এবং ইকরামের এখনও আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া বাকি রয়েছে।

এছাড়া চায়নাম্যান বোলার জহির খানের জায়গা হয়েছে ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে আর বাঁহাতি অর্থোডক্স স্পিনার জিয়া উর রহমানকে রাখা হয়েছে টি-টুয়েন্টি দলে। অন্যদিকে ওয়ানডে দলে আছেন ইকরামও।

টেস্ট সিরিজের আগে দু'দল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। আফগানিস্তান এবং আয়ারল্যান্ড দুই দলের জন্যই এটা তাঁদের দ্বিতীয় টেস্ট।

টি টুয়েন্টি স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), উসমান গনি, নাজিব তারাকাই, হজরতউল্লাহ জাজাই, সামিউল্লাহ সিনওয়ারি, মোহাম্মদ নবি, শফিকুল্লাহ শাফাক, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, ফরিদ মালিক, সাইদ শিরজাদ, জিয়া-উর-রেহমান, মুজিব উর রহমান, জাহির খান, শারাফুদ্দিন আশরাফ।

ওয়ানডে স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, জাভেদ আহমাদি, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, সামিউল্লাহ সিনওয়ারি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, হাশমতউল্লাহ শাহিদি, রশিদ খান, করিম জানাত, গুলবাদিন নাইব, আফতাব আলম, দৌলত জাদরান, জাহির খান, ফরিদ মালিক, মুজিব উর রহমান, শাপুর জাদরান, সৈয়দ শিরজাদ।

টেস্ট স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসান জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমদজাই, শরফতউদ্দিন আশরাফ, ওয়াকার সালামখেইল।

  • সর্বশেষ