শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ঠাঁই হলো হাসানুল হক ইনুর

আসাদুজ্জামান সম্রাট : মন্ত্রিসভায় ঠাই না দিলেও জাতীয় সংসদীয় কমিটির সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শরীক দল জাতীয় পার্টি ও জাসদের ৩ জন সদস্য। জাসদ সভাপতি হাসানুল হক ইনু হয়েছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। আগে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে গঠিত ৬টি স্থায়ী কমিটির সভাপতি পদে শরীক দলের তিনজনকেই দায়িত্ব দেয়া হয়। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এবিএম ফজলে করিম চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শামসুল হক টুকুকে। আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়