শিরোনাম
◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি ও ভূখণ্ড আল্লাহর দান

নূর নাহার আলো : আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এই ভূমি, এই আকাশ তাঁরই সৃষ্টি। তিনিই আমাদের সুযোগ দিয়েছেন এই ভূমিতে বসবাসের। তাই তাঁর শোকরগুজারি করা ভূমিবাসীর কর্তব্য। যুগে যুগে এই সত্যের দিকেই নবীগণ আহবান করে গেছেন মানবজাতিকে।

হযরত হুদ (আ.) ছিলেন কওমে আদের নবী। তিনি তাদেরকে বলেছেন, ‘এবং স্মরণ কর, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিক বলিষ্ঠ ও হৃষ্টপুষ্ট করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, তাহলে তোমরা সফল হবে। (সূরা আরাফ ৭ : ৬৯)

তিনি আরো বলেছিলেন, ‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমাপ্রার্থনা কর, অতপর তার দিকেই প্রত্যাবর্তন কর। তিনি তোমাদের উপর প্রচুর বারি বর্ষণ করবেন এবং আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। তোমরা মুখ ফিরিয়ে নিওনা আপরাধী হয়ে।’ (সূরা হুদ ১১ : ৫২)

হযরত ছালেহ (আ.) ছিলেন কওমে ছামুদের নবী। তিনি তাঁর কওমকে সম্বোধন করে বলেছেন, ‘স্মরণ কর! আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে ভূমিতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। (সূরা আরাফ ৭ : ৭৪)

অন্যত্র আছে, ‘আমি ছামুদ জাতির নিকট তাদের ভাই ছালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়। তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা কর অতপর তাঁর দিকেই প্রত্যাবর্তন কর। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহবানে সাড়া দেন। (সূরা হূদ : ৬১)

আল্লাহর নবীগণ তাদের কওমকে যে সত্যের দিকে আহবান করেছিলেন তাতেই ছিল তাদের কল্যাণ ও প্রাচুর্য। যাঁরা সে সত্য গ্রহণ করেছেন তারা কল্যাণ ও প্রাচুর্য লাভ করেছেন। পক্ষান্তরে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা শুধু কল্যাণ থেকেই বঞ্চিত হয়নি, আল্লাহর গযবে নিপতিত হয়ে ভূ-পৃষ্ঠ থেকেই বিলুপ্ত হয়ে গেছে।

এই সকল বিবরণ কুরআন মাজিদে এজন্যই দেওয়া হয়েছে যেন মানুষ চিন্তা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে।
আল্লাহর খলিল হযরত ইবরাহীম আ. পবিত্র নগরী মক্কা মুকাররমার জন্য যে দোয়া করেছিলেন, আল্লাহ যেন সেই দুআর কিছু বরকত আমাদের এই ভূ-খন্ড এবং মুসলিম জাহানের অন্যান্য ভূ-খন্ডেও দান করেন।

হযরত ইবরাহীম (আ.) দোয়া করেছিলেন, ‘হে আমার পালনকর্তা! এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা-পূজা থেকে দূরে রাখুন। হে আমার পালনকর্তা! এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে-ই আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে তো তুমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা ইবরাহীম ১৪ : ৩৫-৩৬)

  • সর্বশেষ
  • জনপ্রিয়