শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে ঘিরে শুরু হচ্ছে ঢাকসু ভবনের সংস্কার।

মোহাম্মদ মাসুদ : সূর্যের আলোর মতো স্পষ্ট হচ্ছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি। সমানতালে চলছে অবকাঠামো সংস্কারের কাজ। দীর্ঘ ২৮ বছর ডাকসু ভবন ছিলো কার্যত নিষ্প্রাণ। সংগ্রহশালা আর ক্যান্টিন ছাড়া বাকী কক্ষগুলোতে ছিল না কোনো কার্যক্রম। নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্রুত গতিতে সংস্কারের কাজ চলছে। সময় টিভি।

ভিপি-জিএস, কমনরুমসহ সবগুলো কক্ষ ধুয়ে মুছে পরিষ্কার করছেন শ্রমিকরা। দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। রংসজ্জা করা হচ্ছে দেয়ালগুলোতে। নির্বাচনের আগে যতদ্রুত সম্ভব ডাকসু কার্যালয় প্রস্তুত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডাকসু কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমার অবশ্যই ভাল লাগছে, এখানে ভিপি আসবে, জিএস আসবে। ডাকসুর রমরমা পরিবেশ সৃষ্টি হবে। সেই সঙ্গে ছাত্ররা এখান থেকে উপকৃত হবে।

শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদ নয়, হল সংসদেও চলছে সংস্কার কাজ। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ সাইফুল ইসলাম খান বলেন, হল সংসদের যারা জিএস-ভিপি হন তাদের জন্য নির্ধারিত রুম থাকে। প্রত্যেকটি হলে সেটি রয়েছে। আমরা সেটিকে প্রস্তুত করছি, যাতে করে সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসুর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এজন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

  • সর্বশেষ