শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমানতে সুদ কম হওয়ায়, সঞ্চয়ের উৎসাহ হারাচ্ছে সাধারণ মানুষ

মোহাম্মদ মাসুদ : সঞ্চয়ের উৎসাহ হারাচ্ছে সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি ব্যাংকের আমানত কমেছে গড়ে দেড় হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে নিত্য পণ্যের অস্বাভাবিক দাম এবং ব্যাংকে আমানতের সুদ কম হওয়ায় এমন হচ্ছে। আরটিভি।

দেশের নাম করা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মমিনুর রহমান। বেতন মোটামুটি ভালো, পরিবারের খরচ মিটিয়ে আগে ব্যাংকে কিছু রাখতে পারলেও এখন তা সম্ভব হচ্ছে না। বাড়তি খরচ মেটাতে ভাঙ্গতে হচ্ছে সঞ্চয়।

বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়ের মূখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বড় ধরনের জনসংখ্যার ক্ষেত্রে প্রকৃত আয় বৃদ্ধি না পেলে সঞ্চয় হবে কিভাবে। ফলে জিডিপির অনুপাতে সমষ্টিক সঞ্চয় কমে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন এভাবে চলতে থাকলে মানুষের সামাজিক সুরক্ষা হুমকির মুখে পড়বে।

অর্থনীতিবিদ ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতির ফলে যদি বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যায়, তাদের জীবনযাত্রার ন্যুনতম মান বজায় রাখার জন্য সামাজিক নিরাপত্তার বেষ্ঠনী বাড়াতে হবে।

ইকোনোমিতে ব্যাপক কর্মসংস্থান তৈরি হলে, ব্যাংকে সুদের হার কমলেও কিন্তু সঞ্চয় বাড়বে বলেন বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। আমানত বাড়বে এজন্য আমার যদি আয় বাড়ে, তখন সঞ্চয়ও বাড়বে এবং সেই সঞ্চয় ব্যাংকে রাখতে আগ্রহী হবো।

  • সর্বশেষ