শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: ভুল চিকিৎসায় পাঁচ মাসের শিশু পুত্র রেদোয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই শিশুর লাশ নিয়ে তার বাবা-মা বরিশাল কোতোয়ালী মডেল থানায় হাজির হয়েছিলেন। অবশেষে চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহবাড়ি ইসলামপাড়া এলাকার রাজমিস্ত্রি আল-আমিন হাওলাদার ও গৃহবধু শাহনাজ বেগমের দ্বিতীয় সন্তান রেদোয়ান।

জানা গেছে, রেদোয়ান গত ২/৩ দিন ধরে ঠান্ডাজনিত কারণে কাশি ও জ্বরে ভুগছিলো। বুধবার সকালে শিশু রেদোয়ানকে তার মা শেবাচিম হাসপাতালের বহিঃবিভাগে নিয়ে যায়। ডা. মাহমুদ হাসান খান শিশুটিকে চিকিৎসা দিয়ে তার চেম্বার নগরীর হাসপাতাল রোডের জেলখানার মোড় সংলগ্ন বেস্ট ফার্মেসী থেকে একটি ইনহেলার ক্রয় করে তা দিতে বলেন। চিকিৎসকের কথা মতো ওই দম্পতি বুধবার সন্ধ্যায় ডাক্তারের চেম্বার বেস্ট ফার্মেসীতে গিয়ে ইনহেলার ক্রয় করেন। পরবর্তীতে ফার্মেসীর লোকের মাধ্যমে সেখানে বসেই ইনহেলার ব্যবহার করার সাথে সাথে শিশুটি মারা যায়।

রাজমিস্ত্রি আল-আমিন অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তার সন্তান মারা গেছে। এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহমুদ হাসান খান, ফার্মেসীর মালিক কানাই লাল ও এক কর্মচারীকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। ডাঃ মাহমুদ হাসান খান বলেন, ভুল চিকিৎসায় নয় বরং চিকিৎসা দিতে দেরি হওয়ায় শিশুটি মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়