শিরোনাম
◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অনিল কুম্বলের ১০ উইকেটের ২০ বছর

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট শিকারের কীর্তি খুবই বিরল। প্রায় দেড়শ বছরের ইতিহাসে এ কৃতিত্ব দেখাতে পেরেছেন মাত্র দুজন বোলার। ১৯৫৬ সালে প্রথম এ নজির স্থাপন করেন ইংলিশ অফব্রেক বোলার জি লাকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৫১.২ ওভারে ২৩ মেডেনসহকারে ৫৩ রানে ১০ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এর ৪৩ বছর পর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে সবকটি উইকেট নিয়ে তাতে ভাগ বসান অনিল কুম্বলে। এর ২০ বছর পূর্তি আজ।

পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় এবং সবশেষ ক্রিকেটার হিসেবে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান কুম্বলে। ২৬.৩ ওভারের ৯ মেডেনসহকারে ৭৪ রানে ১০ উইকেট নেন তিনি। ঐতিহাসিক ওই টেস্টের প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট হয় ভারত। জবাবে অনিল কুম্বলের ৪ উইকেট শিকারে ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৮০ রানে এগিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে আরও ৩৩৯ রান যোগ করে টিম ইন্ডিয়া।

এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর রূপে আবির্ভূত হন কুম্বলে। ইনিংসের ২৫তম ওভারে শহীদ আফ্রিদিকে তুলে নিয়ে স্বপ্নিল স্পেল শুরু করেন তিনি। পরে তার স্পিন জালে একে একে ধরা পড়েন ইজাজ আহমেদ, ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, মঈন খান, সাঈদ আনোয়ার, সেলিম মালিক, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক ও ওয়াসিম আকরাম।

ভারতীয় কিংবদন্তি কুম্বলের স্পিন বিষে নীল হয়ে ২০৭ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ২১২ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিলেও ওয়াকার ইউনুসকে আউট করতে পারেননি কুম্বলে। দুই ইনিংসেই অপরাজিত থেকে যান ৯০ দশকে আগুন ঝরানো পেসার।

মহাকাব্যিক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নেন কুম্বলে। তবে সেটি এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি নয়। এটি নিজের দখলে রয়ে গেছে জিম লাকারের। যে টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট নেন, পরের ইনিংসেই ৯ উইকেট ঝুলিতে ভরেন তিনি। দুই ইনিংস মিলিয়ে কিংবদন্তি এ স্পিনারের ১৯ উইকেটই হয়ে আছে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়