শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ছেড়ে দেয়ার সম্ভাবনা দেখালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রার্থী

আব্দুর রাজ্জাক : দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ছেড়ে দেয়ার ব্যাপারে আবারো সম্ভাবনা দেখালেন দেশটির একজন প্রধানমন্ত্রী প্রার্থী। তেল আবিবের ফিলিস্তিনি ভূমির ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার পথ খোঁজা উচিৎ বলে জানান আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী বেনি গ্যানতেজ। আল-জাজিরা

গত বুধবার প্রচাতির এক সাক্ষাৎকারে গ্যানতেজ বলেন, ২০০৫ সালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ইতিবাচক ছিলো। তাই এই পথ অনুসরণ করে ও তা থেকে শিক্ষা নিয়ে অন্যের ওপর নিয়ন্ত্রণ করার নীতি থেকে ইসরায়েলের সরে আসা উচিৎ।

‘তখন তেল আবিব প্রশাসন অনুমোদন করায় দখলকারী ও সামরিক বাহিনীর প্রচেষ্টায় গাজা থেকে ফিরে আসার ব্যাপারটি খুবই বেদনাদায়ক ছিলো কিন্তু প্রকৃত পক্ষে তা শান্তিপূর্ণ পন্থারই প্রমাণ।’ দেশটির ইয়েদিয়োত আহারোনোত পত্রিকাকে দেয়া প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক এই চীফ অব স্টাফ।

সম্প্রতি পশ্চিম তীর নিয়ে একটি সম্ভাবনাময় মার্কিন প্রতিবেদন ফাঁস হয়েছিলো। সেখানে বলা হয়েছে যে, কয়েক মাসের মধ্যেই পশ্চিম তীরকে ফিলিস্তিনিদের অংশ ঘোষণা দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, আগামী এপ্রিলে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ