শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী নাগা ঝাঁসির আত্মহত্যা, পাশে সুইসাইড নোট

নিউজ ডেস্ক : তেলেগুর জনপ্রিয় টিভি অভিনেত্রী নাগা ঝাঁসি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে বাসার সিলিংফ্যানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার পাশে পড়ে ছিল নাগার সুইসাইড নোট। প্রেমে ব্যর্থ হয়েই সুদর্শনী নাগা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।সূত্র : যুগান্তর

নাগাকে তার হায়দরাবাদের বাড়িতেই সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে শ্রীনগর কলোনির ফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ছয় মাস আগে সূর্য নামে এক যুবকের সঙ্গে মন দেয়া-নেয়া হয় নাগার। এই সময়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তবে নাগার পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। পরিবার মেনে না নেয়ায় এবং এ নিয়ে ছেলেবন্ধুর সঙ্গে ঝামেলার পরই আত্মহত্যার পথ বেছে নেন নাগা।

প্রসঙ্গত, টিভি শো ‘পবিত্র বন্ধমে’র মাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পান নাগা। তিনি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ভাদালি গ্রামের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়